মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
সবাই মিলে ভাবো,নতুন কিছু করো” নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো,এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে দু’দিন ব্যাপি নারী উন্নয়ন মেলার সমাপ্ত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু দাউদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালী খাতুন,শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু প্রমুখ। উন্নয়ন মেলায় স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছয়টি স্টলে দেশীয় বিভিন্ন প্রকারের পিঠা,নকশীকাঁথা,প্রাথমিক চিকিৎসাসহ নারীদের তৈরী পণ্যসামগ্রী প্রদর্শন শেষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।