মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
আজ ২৭ জুন শনিবার বিকালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় কাঠ বোঝাই ভ্যান গাড়ির নিচে পড়ে আসাদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, কাঠ বোঝাই করে একটি ভ্যান গাড়ি উপজেলার কাবিলপুর গ্রাম থেকে কাজলী আসার সময় মাঝপথে এসে পৌঁছালে ছেলেটি খেলার ছলে হঠাৎ পা পিছলে ভ্যান গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে তাকে স্থানীয় দারিয়াপুর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, আমরা দূর্ঘটনার সংবাদ শুনেছি, আসাদের পিতা হিটলার জানিয়েছেন আমরা কোনো মামলা করবো না।
আসাদ শ্রীপুর উপজেলার কাজলি গ্রামের হিটলার সর্দারের পুত্র। আসাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
You must be logged in to post a comment.