মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা কালিনগর এলাকায় আজ শনিবার রাত ৮ টার দিকে বাসের ধাক্কায় রাস্তার পাশে কর্মরত মফিজ (২৪) ও আশরাফুল (৪৫) নামে দুই বিদ্যুৎ বিভাগের শ্রমিক নিহত হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, রাত ৮টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের কালিনগর এলাকায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে বিদ্যুতের খুটিতে কাজ করছিল বিদ্যুৎ বিভাগের শ্রমিকেরা। এ সময় রয়েল একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ওই গাড়িটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মফিজ ও আশরাফুল গুরুতর আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত মফিজের বাড়ি ঝিনাইদহ ও আশরাফুলের বাড়ি যশোর জেলায়। সদর হাসপাতালে দ্বায়িত্বরত চিকিৎসক ডা. পরিক্ষীত পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ গোয়ালন্দ ঘাটের কাছ থেকে বাসটি আটক করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
You must be logged in to post a comment.