মাগুরার শ্রীপুরে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মহসিন মোল্যা,মাগুরা
রবিবার, ১২ জুলাই, ২০২০, ৩:৪৫ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রামে গত রাত ১২ টার সময় সাপের কামড়ে ফয়সাল বিশ্বাস (১২) নামে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ফয়সাল বিশ্বাস জোকা গ্রামের আছাদ বিশ্বাস ছেলে। সে গোপালপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে ফয়সাল একা ঘুমতে যায়। হঠাৎ মধ্য রাতে সাপ বলে চিৎকার করে। পাশের ঘর থেকে মা-বাবা আসলে তিনি জানান তাকে সাপে কামড়িয়েছে। প্রথমে গোয়ালপাড়া ও হোগলডাঙ্গা ওঁঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক পরিক্ষিত পাল জানান, গত রাতে সাপের কামড়ে আহত শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আসে। পরে এন্টি-ভেনাম ইনজেকশন দেওয়ার পর তার মৃত্যু হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ