মাগুরার শ্রীপুরে শুরু হয়েছে মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যক্রম

মহসিন মোল্যা,মাগুরা
সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৫:৫৯ অপরাহ্ন

আজ ১৭ আগষ্ট ২০২০ সোমবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে মুক্তিযোদ্ধা যাচাই- বাচাই কার্যক্রম। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মাগুরা জেলা কমান্ডার মোল্লা নবুয়াত আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির শ্রীপুর উপজেলার সদস্য সচিব ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, শ্রীপুর উপজেলা মুক্তিোযদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযুদ্ধোবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণসহ এলাকার বিশিষ্টজনের।

উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর বলেন- তালিকা ভূক্তির ১০% হিসেবে শ্রীপুর উপজেলায় সর্বোচ্চ ৬৭ জনকে “ক”গ্রুপে রাখা হবে। এ ছাড়া ও তিনি আরো বলেন -শ্রীপুর উপজেলা বিভিন্ন এলাকা থেকে মোট ১১৮০ টি আবেদন জমা পড়েছে। আজ ১৭ আগষ্ট সোমবার থেকে চলছে ৩ নং শ্রীকোল ইউনিয়নের যাচাই- বাচাই চলবে ২৩ আগষ্ট পর্যন্ত ইনশাআল্লাহ, তবে শেষে হওয়ার সময়টা আরো বাড়তে পারে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ