মাগুরার শ্রীপুরে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ২:৫৩ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলায় গতরাত আড়াইটার দিকে হঠাৎ শুরু হওয়া শিলা বৃষ্টিতে আম ও লিচুর মুকুল সহ ধান,গম,পেঁয়াজ,রসুন ও মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

(২৩ মার্চ) সোমবার রাত আড়াইটার দিকে হঠাৎ করে শুরু হওয়া শিলা-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।সেই সঙ্গে থেমে থেমে চলতে থাকে ঝড়ো হাওয়া।

ভূক্তভোগীরা জানান,সোমবার সন্ধ্যার পর থেকে আকাশে তেমন মেঘ দেখা না গেলেও রাত আড়াইটার দিকে শুরু হয়  শিলা ‍বৃষ্টি ও ঝড়ো হাওয়া।শিলা ‍বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় শ্রীপুর সদর  ইউনিয়নের বালিয়াঘাটা, রাজাপুর, চিলগাড়ি, করন্দি এলাকার মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।শিলা বৃষ্টিতে অনেকের ঘরের টিনের চালা ও অনেক পাখির মৃত্যু হয়েছে।ঝড় ও শিলার বৃষ্টিতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ