মাগুরার শ্রীপুরে যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মহসিন মোল্যা,মাগুরা
সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৭:০৮ অপরাহ্ন

গুরার শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ ১৭ আগষ্ট বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আহম্মদ আহাদ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন সহ মাগুরা জেলা আওয়ামী যুবলীগ, শ্রীপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ