মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮, ৯:০৭ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

৩ ডিসেম্বর সোমবার মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও সাবেক মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জনাব নবুয়ত আলী মোল্যার বাড়ি সংলগ্ন মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ডের উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব নবুয়ত আলী মোল্যা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের নৌকার মনোনিত প্রার্থী জনাব আলহাজ্ব  এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব রুস্তম আলী,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব মুন্সি রেজাউল হক,মাগুরা জেলা আইনজীবি সমিতির জনাব আব্দুল মজিদ,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম আজাদ,শ্রীপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব ইকরাম আলী সহ শ্রীপুর উপজেলার ৮ ইউপি চেয়ারম্যান সহ স্হানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা বান্ধব সরকারের নৌকা প্রতিকে মনোনিত এ্যাড. সাইফুজ্জামান শিখরকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ