মাগুরার শ্রীপুরে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮, ১০:২২ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

আজ ২ আগষ্ট ২০১৮ বৃহস্পতিবার মাগুরা শ্রীপুরে ইউনানী-আয়ূর্বেদীক চিকিৎসার বর্তমান পেক্ষাপটের আলোকে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি শ্রীপুর থানা শাখার সভাপতি জনাব ডাঃ আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি মাগুরা জেলা কমিটির আহ্বায়ক জনাব এম এ আজিজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি মাগুরা জেলা শাখার যুগ্ন-আহ্বায়ক জনাব ডাঃ বাসারুল হায়দার বাচ্চু,বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি মাগুরা জেলা শাখার সদস্য কবিরাজ মুন্সি নায়েব আলী,বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি মাগুরা জেলা শাখার সদস্য মাহমুদুর রহমান সহ আরো অনেকেই। অনুষ্ঠানে বক্তারা বলেন,ইউনানী-আয়ূর্বেদীক চিকিৎসা অনেক প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি।দেশীয় সম্পদ দিয়েই আমাদের রোগ নিরাময়ে করার চেয়ে বড় পাওয়া আর আমাদের কি আছে? সরকার দেশীয় চিকিৎসার উপর যথেষ্ট গুরুত্ব প্রদান করেছেন।বিশেষ করে প্রতিটি সদর হাসপাতালে ১ জন ইউনানী-আয়ূর্বেদীক ডাক্তার নিয়োগ দিয়েছেন।তাই আসুন আমাদের দেশীয় সম্পদ দ্বারা চিকিৎসা প্রদানের মাধ্যমে দেশীয় সম্পদ সংরক্ষনে নিজেদের নিয়োজিত করি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ