মাগুরার শ্রীপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৫ জুলাই, ২০১৮, ৭:৩০ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।।

“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্নার বাঁধন।” এই স্লোগানকে সামনে রেখে মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ডিগ্রী কলেজ হল রুমে আজ ২৪ জুলাই বুধবার সকালে আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার মাগুরার আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ জনাব নির্মল কুমার সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটি ডাক্তার জনাব বাবুল রশিদ,প্রোগ্রাম অর্গানাইজার জনাব সোহরাব হোসেন সবুজ, যুব রেড ক্রিসেন্ট প্রধান জনাব মোহম্মদ শরীফ,সাবেক শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী জালাল উদ্দীন,শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন সহ আরো অনেকেই। অনুষ্ঠানে বক্তারা বলেন,যারা রক্ত দেই তারা বীর।আমার আপনার রক্তই পারে একজন মানুষের জীবন বাঁচাতে। তাই আসুন আমরা এই বিষয়ে সচেতন হয় এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসি। অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ