মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে যুব ঐক্য পরিষদের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

মহসিন মোল্যা,মাগুরা
সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৬:৩৮ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে যুব ঐক্য পরিষদের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা শাখা যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করেছে। ১৩ জুলাই সোমবার শ্রীপুর উপজেলা সদর মন্দিরে বনজ, ফলজ ও ওষধি গাছ লাগিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।

যুব ঐক্য পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি রথিন্দ্র নাধ রায়ের সভাপতিত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির কুমার শিকদার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, হিন্দু.বৌদ্ধ.খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজল রায়সহ আরো অনেকে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পুরো বর্ষা মৌসুম জুড়েই তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত বলে যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজিত ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ