মাগুরা শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামে নৌকার পক্ষে গণসংযোগ....
মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ২১ ডিসেম্বর দিনভর মাগুরা শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামে নৌকার পক্ষে গণসংযোগ পরিচালিত হয়।
এ গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ও বর্তমান শ্রীপুর উপজেলা যুবলীগের অন্যতম নেতা কাজী জালাল উদ্দীন, শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মোল্যা, শ্রীকোল ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন, সাবেক শ্রীকোল ইউনিয়ন সদস্য কাশেম মেম্বারসহ আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় গণসংযোগের মাধ্যমে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত নৌকা মার্কাপ্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ভাইয়ের জন্য ভোট কামনা করেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.