মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
আসন্ন ৫ম উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাগুরা শ্রীপুরে গতকাল ১৭ মার্চ রবিবার সন্ধ্যায় খামারপাড়া এম ওহাব মার্কেটে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নৌকার চেয়ারম্যান প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জনাব পঙ্কজ কুমার সাহা,বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি,সাবেক শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি জনাব কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি),শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হোসেন,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হিমাংসু রায়,শ্রীপুর উপজেলা কৃষকলীগ নেতা জনাব হারুন-অর-রশিদ,শ্রীপুর সদর ইউপি সদস্য জনাব সিরাজুল ইসলাম টোকন সহ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,আগামী ২৪ মার্চ রবিবার উপজেলা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।অনেকে নৌকার বিরুদ্ধে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে।তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা,এই নৌকা জননেত্রী শেখ হাসিনার নৌকা তাই সকলে মিলে এই নৌকার সম্মান আমাদের রক্ষা করতে হবে।