মাগুরার শ্রীপুরে নিজ ঘর থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ১২:৪৭ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামে নিজ বাড়ি থেকে শনিবার দুপুরে নাদের শেখ নামে (৬৫) এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে মাগুরা পুলিশ।

বার্ধক্যজনিত কারণে কিংবা স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে বলে পুলিশ জানিয়েছে ।

পুলিশ আরও জানিয়েছে,আতঙ্কিত হওয়ার কিছু নেই ।

স্থানীয় বাসিন্দারা জানান,শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের মৃত ছব্দুল শেখের ছেলে নাদের শেখ (৬৫) অতি দরিদ্র শ্রেণীর একজন মানুষ।তার স্ত্রী বাবার বাড়ি শৈলকুপাতে থাকেন।একমাত্র ছেলেটি থাকেন ঢাকাতে। যার ফলে তিনি একাই বাড়িতে বসবাস করতেন তিনি। কিন্তু শনিবার সকালের দিকে তার ঘর থেকে গলিত লাশের গন্ধ বের হলে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে দাফনের উদ্যোগ নেয়া হয়।

এ বিষয়ে নাকোল ফাড়িঁর এস আই প্রসেনজিত জানান,তার শরীরে কোনো রোগশোক ছিল না বলে শোনা গেছে।তাছাড়া বদ্ধঘরে মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে।বিধায় এটি বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু বলে হতে পারে।স্ট্রোকও করতে পারে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ