মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ।।
আজ ২৯ জুন সোমবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট নতুন পাড়া উকিল মোল্যার বাড়ি থেকে জাকির শেখ (৩০) নাজমুল হোসেন মোল্যা (২৬) কে মাদকদ্রব্যসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছে শ্রীপুর থানা পুলিশ।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার এস, আই হোসনে আরার নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার বরিশাট নতুন পাড়া উকিল মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাগুরা শহরতলীর বরুনাতৈল গ্রামের আজিজ শেখের পুত্র জাকির শেখ (৩০) ও শ্রীপুর উপজেলার বরিশাট নতুন পাড়ার উকিল মোল্যার পুত্র নাজমুল হোসেন (২৬) কে ৪+৪= ৮ পিচ ইয়াবা ও ২+২=৪ পুরি গাঁজাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বেচাকেনার সাথে জড়িত বলে আমাদের নিকট স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে, মামলা নং ১৬ তারিখ ২৯/৬/২০২০ইং
You must be logged in to post a comment.