মাগুরার শ্রীপুর উপজেলার যুবকদের সামাজিক সংগঠন আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষার্থীদের ইসলামি শিক্ষা প্রতিযোগিতা সম্পন্ন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী সাঈদ আহমাদ ( চ্যাম্পিয়ন দীপ্ত টিভি)।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন নাকোল মাদরাসাতুল উলূমিল ইসলামিইয়্যাহের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী আরাফাত হোসেন, মুফতী মিসবাউর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মিয়া মোঃ রফিকুল ইসলাম, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্ল্যা ফয়জুর রহমান লাভু, সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক মোঃ আতিয়ার বিশ্বাস সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
আয়োজক ‘আদ দাওয়া ইসলামিক ফাউন্ডেশন’ শ্রীপুর শাখার দ্বায়িত্বে থাকা হাফেজ মোঃ সাকিবুল ইসলাম জানান, ইসলামী সাধারণ জ্ঞান অর্জনে মুসলিম বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্যবিধি মেনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বয়স ভেদে প্রায় ২০০ বাচ্চা অংশগ্রহণ করে, যা সন্তোষজনক। পরবর্তীতে বাছায়ের মাধ্যমে ফাইনাল পর্বের জন্য ৩১ জনকে নির্বাচিত করা হয়। ফাইনাল পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মেধা মূল্যায়ন করা হয় নির্দিষ্ট নাম্বারের ভিত্তিতে। ফলে একের অধিক প্রতিযোগী একই স্থান অর্জন করে পুরস্কার লাভের সুযোগ পেয়েছে। আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সে সাথে অন্যবদ্য এই প্রতিযোগিতাকে সফল করতে যারা শ্রম দিয়েছেন তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌভাগ্যবান বিজয়ীদের তালিকাঃ
১.প্রথম স্থান অর্জন করেছে ৭ জনঃ
১. ইয়ামিন (আমতৈল মাদ্রাসা মসজিদ) ২. নুর আমীন (আমতৈল মাদ্রাসা মসজিদ) ৩. সাইফুল্লাহ (আমতৈল বাজার মসজিদ) ৪. শাহরিয়ার নাফীজ (আমতৈল বাজার মসজিদ) ৫. মালিহা খাতুন (তারাউজিয়াল মুন্সিপাড়া মসজিদ) ৬. মৌমনি (সারঙ্গদিয়া ব্যাপারি পাড়া মসজিদ) ৭. মাহিয়া খাতুন (সোনাতুন্দি মধ্যপাড়া মসজিদ)।
২.দ্বিতীয় স্থান অর্জন করেছে ৪ জনঃ
১. রিফাত (আমতৈল মাদ্রাসা মসজিদ) ২. শামান্তা মারজিয়া (আমতৈল বাজার মসজিদ) ৩. রাফিজা খাতুন (সারঙ্গদিয়া চড়পাড়া মসজিদ) ৪. যুবায়ের (তারাউজিয়াল মুন্সিপাড়া মসজিদ)।
৩. তৃতীয় স্থান অর্জন করেছে ৬ জনঃ
১. রাদিতা খাতুন (সোনাতুন্দি মধ্যপাড়া মসজিদ) ২. তাসমিয়া খাতুন (সোনাতুন্দি মধ্যপাড়া মসজিদ) ৩. মেঘা (সোনাতুন্দি মধ্যপাড়া মসজিদ) ৪. তাসমিয়া খাতুন (আমতৈল বাজার মসজিদ) ৫. মিম্মা (সারঙ্গদিয়া ব্যাপারি পাড়া মসজিদ) ৬. জিম (সারঙ্গদিয়া ব্যাপারি পাড়া মসজিদ)।
You must be logged in to post a comment.