মাগুরার শ্রীপুর উপজেলার বালিয়াঘাটা গ্রামে শনিবার ভোররাতে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে চারটি গরু সহ একটি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
জানা যায়, ওই গ্রামের প্রশান্ত মন্ডলের একমাত্র সম্বল চারটি গরু। প্রতিরাতের মত গত রাতেও মশার হাত থেকে গরু গুলোকে বাঁচানোর জন্য গোয়াল ঘরে মশার কয়েল ব্যবহার করে। রাতের কোন এক সময় ওই মশার কয়েল থেকে গোয়াল ঘরে আগুন লেগে গেলে ভিতরে থাকা চারটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা। আজ রবিবার সকাল দশটায় শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান ক্ষতিগ্রস্ত বাড়িটি দেখতে যান ।
এ ব্যাপারে শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ আক্কাস আলী জানান, এই আগুনের ব্যাপারে আমাদেরকে কেউ কোন সংবাদ দেয়নি আমরা বিষয়টি জানিনা ।
You must be logged in to post a comment.