মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।
লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে মাগুরার শালিখা উপজেলার জুনারী গ্রামের সিফাত হাসান (১১) নামে এক শিশু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার জুনারী গ্রামের হাসান খবির মোল্যার ছেলে। আজ শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয় ।
স্বজনরা জানান, পাশের বাড়ির লিটন মেম্বরের ছেলের সাথে লুডু খেলাকে কেন্দ্র করে সিফাতের ঝগড়া হয়। এরই পরিপ্রেক্ষিতে অভিমান করে আত্মহত্যা করে সিফাত।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।
You must be logged in to post a comment.