মাগুরার শালিখায় পিতার উপর অভিমান করে কিশোরীর আত্বহত্যা

মহসিন মোল্যা,মাগুরা
শনিবার, ২৫ জুলাই, ২০২০, ৪:৫৫ অপরাহ্ন

মাগুরার শালিখা উপজেলার বড় থৈপাড়া গ্রামের রতন বিশ্বাসের মেয়ে লিখনী বিশ্বাস (১৫) নামের এক কিশোরী পিতার উপর অভিমান করে নিজ ঘরের আঁড়ার সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে৷ গত (২৪ জুলাই) সন্ধা সাড়ে ৬ টার দিকে বড় থৈ-পাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷

নিহতের পরিবারের লোকজন জানান, আমাদের মেয়ে লিখনী বিশ্বাস থৈ-পাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে। সে গত কয়েক দিন ধরে তার পিতার কাছে একটি এন্ড্রোয়েড ফোন কিনে দেওয়ার দাবি জানাই৷ ফোনটি কিনে না দেওয়ায় সে অভিমান করে আত্মহত্যা করেছে৷

আজ (২৫ জুলাই) শনিবার দুপুরে শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটি তার বাবার কাছে একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন চেয়েছিল৷ ফোনটি কিনে দেওয়ায় সে আত্মহত্যা করেছে৷ এ বিষয়ে শালিখা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ২৬ তারিখ ২৫/০৭/২০২০ ইং।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ