আশিষ সাহা, মহম্মদপুর (মাগুরা)।।
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিনোদপুর বাজারে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে আওয়ামীলীগের এ পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত নৌকার প্রার্থী ড. শ্রী বিরেন শিকদার। এ সময় নির্বাচনী পথসভায় বক্তৃতা দেন প্রকৌশলী জনাব নুরুজ্জামান,বিনোদপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব শিকদার মিজানুর রহমান,বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব এ্যাড. সাজিদুর রহমান সংগ্রাম সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
You must be logged in to post a comment.