মাগুরার মহম্মদপুরে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক ১

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ৯:২৫ অপরাহ্ন
মাগুরার মহম্মদপুরে পুলিশ ফেনসিডিলসহ ১ জনকে আটকে করেছে...

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ।।

৯ ডিসেম্বর দুপুর ১২টায় মাগুরা মহম্মদপুর উপজেলার চর রুইজানী এলাকায় ৭০ বোতল ফেনসিডিলসহ সাহাবুদ্দিন (৬০) নামে ১ জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ চর রুইজানী এলাকায় অভিযান চালিয়ে সাহাবুদ্দিন নামে ১ ব্যক্তির তল্লাশি চালিয়ে তার সঙ্গে থানা ল্যাপটপ ব্যাগের ভিতর ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।আটক সাহাবুদ্দিন যশোর চৌগাছা উপজেলার বাজে খড়িঞ্চা গ্রামের মৃত ইছাহকের ছেলে।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব রবিউল ইসলাম জানান, আটক ব্যক্তির নামে মাদক আইনে মামলা করা হয়েছে।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ