আনিচুর রহমান, মহম্মদপুর, মাগুরা।।
মহম্মদপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ কর্তৃক মৎস্য অফিসের বাস্তবায়নাধীন হিসেবে আধুনিক পদ্ধতিতে কার্প নার্সারী ব্যবস্থাপনা,কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা মনোসেক্স তেলাপিয়া চাষ ব্যবস্থাপনা ও পাবদা চাষ বিষয়ক মৎস্য চাষী প্রশিক্ষণ শুরু হয়েছে।৪ দিন ব্যাপী এই প্রশিক্ষণে ১২০জন মাছচাষী অংশ গ্রহণ করবে।প্রতিদিন ৩০ জন করে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
প্রথমদিন প্রশিক্ষণ প্রদান করছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃদায়িত্ব) মীর লিয়াকত অালী।
You must be logged in to post a comment.