মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।। উচ
মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল মধ্যপাড়া গ্রামে গতকাল বিকালে কলা গাছ নিয়ে দুই ভাইয়ের দ্বন্ধে ছোট ভাই রশাদ শেখের লাঠির আঘাতে বড় ভাই আসাদ শেখ (৫৭) মৃত্যু অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধোয়াইল মধ্যপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে রশাদ শেখ ও আসাদ শেখ দুই ভাইয়ের মধ্যে রবিবার তিনটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। রশাদ শেখ আসাদ শেখকে লাঠিপেটা করে। আহত অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি দেখে সেখান থেকে ফরিদপুর স্থানান্তরিত করা হয়।
ফরিদপুর মেডিকেলে ভর্তি হওয়ার কিছুক্ষন পর আসাদ শেখ মৃত্যুবরন করেন।
মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, এ বিষয়ে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ইতিমধ্যে ফরিদপুর মেডিকেলের ডাক্তার ডেড সার্টিফিকেট দিয়েছেন। ন্যায় বিচারের স্বার্থে বিষয়টা সঠিক তদন্তের জন্য ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের উপর ভিত্তি করে অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।
You must be logged in to post a comment.