মাগুরার মহম্মদপুরে আগুনে পুড়ে ২৩ দিনের এক শিশুর মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ৪:০৭ অপরাহ্ন
আগুনে পুড়ে যাওয়া মাসুরা যন্ত্রণায় ছটফট করে দিন কাটায়...

আশিষ সাহা জনি, মাগুরা (মহম্মদপুর) প্রতিনিধি ।। 

মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়নের রাইপুর পশ্চিমপাড়া গ্রামের নাজমুল মোল্লার বাড়িতে ভয়াবহ আগুন পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত ১৫ই ফেব্রুয়ারী’১৯ শুক্রবার রাত ৯টায় এই আগুন পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।

আগুনে সামিউল নামে ২৩ দিনের এক নবজাতক শিশু মারা গেছে। সে নাজমুল মোল্লার ছোট ছেলে।

শুক্রবার রাত ৯ টায় শুরু হওয়া এই আগুনে পুড়ে যাওয়ায় নগদ ৫৫ হাজার টাকাসহ গবাদিপশু, ধান, পাট ছাড়াও গৃহস্থালীর যাবতীয়, আসবাবপত্র মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা যায়, বাড়িতে ৬ বছর বয়সী মাসুরা ও মাত্র ২৩ দিন বয়সী নবজাতক সামিউলকে রেখে নাজমুল মোল্লার স্ত্রী পাশের বাড়িতে অবস্থানের সময়ে বাড়িতে আগুন লাগে।

স্থানীয়রা জানান, বাড়িতে কোনো ব্যক্তির উপস্থিতি না থাকার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

নিহতের চাচা বাবলু অন্যদৃষ্টিকে জানান, আগুন লাগার খুব অল্প সময়ের মধ্যেই তা সম্পুর্ণ ঘরে ছড়িয়ে পড়ে। মাসুরার চিৎকার চেঁচামেচি শুনে তাকে ঘরের টিনের বেড়া ভেঙ্গে তাকে বের করা হয়

উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মুস্তাইন হোসেন অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানান, ঘরের ভিতর থাকা কেরোসিন ল্যাম্পের থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

এছাড়াও ঘরে পাট বোঝাই থাকার কারণে ও ফায়ার সার্ভিস অফিস থেকে ৬ কি.মি দূরত্বে হওয়ায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বোচ্চ হয়েছে।

আগুনে দগ্ধ মাসুরাকে তাৎক্ষণিক  মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডা. নিলুফা ইয়াসমিন অন্যদৃষ্টিকে জানান, মাসুরার শরীরের দুই হাত, পিঠ, ঘাড়, হাটুসহ প্রায় ৩০ ভাগ পুড়ে গেছে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ