মাগুরার মহম্মদপুরে আওয়ামীলীগের প্রতিবাদ সভা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৩ পূর্বাহ্ন
৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ মনোনীত সাংসদ প্রার্থী ড. শ্রী বীরেন শিকদারকে বিপুল ভোটে বিজয়ী করে ভোটের মাধ্যমে এই অপশক্তির জবাব রূখে দেয়া হবে...

আশিষ সাহা জনি, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ।। 

মাগুরা জেলার মহম্মদপুর থানার বিনোদপুর আওয়ামীলীগের ২টি নির্বাচনী অফিসে বিএনপি মনোনীত মাগুরা ২ আসনের সাংসদ প্রার্থী নিতাই রায় চৌধুরীর সমর্থকরা ব্যাপক ভাঙচুর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে আগুন দেয়ার প্রতিবাদে মঙ্গলবার ২৫ ডিসেম্ব ‘১৮  বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিনোদপুর ইউপি চেয়ারম্যান  শিকদার মিজানুর রহমান ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজেদুল রহমান সংগ্রাম, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদসহ আওয়ামীলীগ ও আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান বলেন, আওয়ামীলীগের নির্বাচনী ২টি অফিসে ব্যাপক ভাঙচুর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে আগুন দেওয়ার প্রতিবাদ জানাই এবং অপরাধীদেরকে সনাক্ত করে জরুরী তাদেরকে আইনের আওতায় বিচারের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ মনোনীত সাংসদ প্রার্থী ড. শ্রী বীরেন শিকদারকে বিপুল ভোটে বিজয়ী করে ভোটের মাধ্যমে এই অপশক্তির জবাব রূখে দেয়া হবে।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ