মাগুরার দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ১২:০৯ অপরাহ্ন

আশিষ সাহা জনি, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ।।
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউ নিয়নের আখশার চর গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে  ১৩ জন আহত হয়েছে   শনিবার (১৬ মার্চ) দুপুরে দুই ভাই ইদ্রিস আলী ও হাবিবর মোল্যা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড় ভাই ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, কিছুদিন থেকে আমাদের দুই ভাইয়ের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে।
এর জেরে দুপুরে সে তার সমর্থকদের নিয়ে আমার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময়  রজমান, নাজির মোল্যা, ইদ্রিস, রোজিনা, ঝর্না বেগম,  চায়না,  আখলিমাসহ পরিবারের ১৩ জনকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
প্রতিবেশী আব্দুল আলিম বলেন, ইদ্রিস আলী ও হাবিবর মোল্যার মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় নারী-পুরুষসহ ১৩ জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা মহম্মদপুর পুলিশ থানার তদন্ত  ওসি লিটন কুমার বিশ্বাস অন্য দৃষ্টি কে বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি।এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ