মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা খানপাড়া এলাকায় ১৭ অক্টোবর বুধবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন আহত হয়েছে।আহত ব্যক্তিরা হলেন,মাগুরা খানপাড়া এলাকার রিপন হোসেন (৪০) এবং জাবেদ হোসেন (৩৫)।
এলাকাবাসি জানান, রাতে রিপন এবং জাবেদ বাচ্চাদের খেলনা,পাঁখি এবং বেলুন তৈরীর একপর্যায়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।পরে তাদের দ্বগ্ধ অবস্হায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
মাগুরা সদর হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক জনাব পরিক্ষিত পাল বলেন,দ্বগ্ধ ২ জনের অবস্হায় আশঙ্কাজনক।তাদের শরীর প্রায় ৫০-৫৫ অংশ পূড়ে গিয়েছে।তবে উন্নত চিকিৎসার জন্য দ্বগ্ধ ব্যক্তিদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।