মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মুসলিম উম্মার অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাগুরা জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সাবেক ছাত্রনেতা জনাব কাজী রফিকুল ইসলাম।
তিনি তাঁর এক শুভেচ্ছা বার্তায় বলেন,মাস ব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর।মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে মাগুরা জেলার সর্বস্তরের জনগনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ,শান্তি ও অনাবিল সমৃদ্ধি।
শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল-ফিতরের আবেদন হোক চিরন্তন।পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলের আনন্দ ও কল্যাণ কামনা করছি এবং ঈদ-উল-ফিতরের শিক্ষা আমাদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে সেই আশাবাদ ব্যক্ত করছি।
You must be logged in to post a comment.