আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।
মাগুরায় বজ্রপাতে পংকজ কুমার বিশ্বাস (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে৷ শুক্রবার দুপুর ২টার দিকে মাগুরা সদর উপজেলার কুচিয়ামুড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, দুপুরে পংকজ কুমার বাড়ীর পাশে আঁড়মূক নামক মাঠে গরু আনতে গেলে এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে সেখানেই তার মৃত্যু হয়।
এলাকবাসী মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। নিহত পংকজ কুমার বিশ্বাস কুচিয়ামুড়া গ্রামের মৃত নারদ বিশ্বাসের ছেলে। সে পেশায় একজন মৎস্যজীবি । পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
তার এই অকাল মৃত্যুতে পরিবারে চলছে গভীর শোকের মাতম ।
You must be logged in to post a comment.