মাকে  বিয়ে করার জন্য ছেলেকে অপহরণ করে শিব এখন শ্রীঘরে

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮, ১২:৩৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক

বিবাহিত মহিলাকে বিয়ের জন্য নতুন ‘ফন্দি’। তা করতে গিয়েই শ্রীঘরে ২৯ বছর বয়সী এক যুবক। সম্প্রতি, ভারতের দিল্লির মধু বিহার এলাকার বাসিন্দা এক মহিলা পুলিশের কাছে ছেলে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে বেরিয়ে আসে এ ঘটনা, তাতে অবাক হয়ে যায় পুলিশ। পরে দিল্লির কনট প্লেস এলাকা থেকে চার বছরের শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত শিব কুমারকে। ওই শিশুটির মা-কে বিয়ে করার জন্যই এমন ফন্দি করেছিল শিব কুমার। সন্তানের অপহরণের খবর কানে গেলেই মা বিয়ে করতে রাজি হয়ে যাবেন, এমন ভেবেই অপহরণের ফন্দি আটে শিব। জানা যায়, ওই মহিলার বাড়িতে শিব কুমার গত শনিবার ঈদের শুভেচ্ছা জানাতে যায়। তার পরেই সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় সে। উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর শিবের ঠাঁই হয়েছে কারাগারে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ