ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে ১০ পুরুষ,৭নারী ও ৬ শিশু আটক করেছে বিজিবি-৫৮।
শনিবার সকালে মহেশপুর উপজেলার খোসালপুর,যাদবপুর ও সামন্তা বিওপির বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সাংকিভাঙ্গা গ্রামের সোহরাব গাজীর ছেলে রুহুল আমিন (৩৬),তার স্ত্রী মরিয়ম বেগম (৩২), ছেলে ইয়াসিন (১১), ধানসাগর গ্রামের ফজলুল হকের মেয়ে মাছুমা বেগম (৪৫), আব্দুল জলিল হাওলাদারের ছেলে সাদিক হাওলাদার (২৫), খুলনা জেলার বাটিয়াঘাটা থানার বাদুয়া গ্রামের লিয়াকত শেখের ছেলে মাসুম (৩৫), তার স্ত্রী জাহানারা বেগম (২৮),ছেলে আরিফ শেখ (৯), হোসাইন (১), মেয়ে হালিমা খাতুন (৭), একই গ্রামের গাউছ মোল্লার ছেলে আল আমিন মোল্লা (৩৭), তার স্ত্রী মারুফা বেগম (২৭), ছেলে নাসিম মোল্লা (২), বালিয়াডাংঙ্গা গ্রামের নুর আলী শেখের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৫) এবং তার মেয়ে মিম্মা খাতুন (১১), খুলনা জেলার সদর থানার সিদ্দিকের ছেলে শাহিন (২২), জিন্নানগর গ্রামের আব্দুল রবের ছেলে পারভেজ আহমেদ (২১) এবং নতুন বাজার গ্রামের আশরাফ আলী সরদারের ছেলে আবু বক্কার (২২), খুলনা জেলার তেরখাদা থানার পাতলা গ্রামের সুকুমার মন্ডলেন ছেলে সুব্রত মন্ডল (২৩), নলিয়ারচর গ্রামের আতিয়ার মোল্লার মেয়ে শিউলী (১৯), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার শিকারপুর গ্রামের কালিদাস রায়ের ছেলে প্রসেনজিত রায় (২৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার জাংগালিয়া গ্রামের বিভূতি বিশ্বাসের ছেলে রিপন বিশ^াস (৩২) এবং সদর থানার চরমানিকদে গ্রামের মজিবুর শেখের মেয়ে রাবেয়া বেগম (৩২)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এমন সংবাদের ভিত্তিতে খোশালপুর বিওপি এলাকা হতে বাংলাদেশী ৪ জন পুরুষ ৫ নারী এবং ৬ শিশু, যাদবপুর বিওপি এলাকা হতে ৩ পুরুষ এবং সামন্তা বিওপি এলাকা হতে ৩ পুরুষ ও ২ নারীকে আটক করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।
You must be logged in to post a comment.