২৭ অক্টোবর শনিবার ৮ টা থেকে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ঝিনাইদহের মহেশপুর মাধ্যমিক শিক্ষক সমিতির ভোট গ্রহন অনুষ্ঠিত হলো। ভোট গ্রহন হয় মহেশপুর শিক্ষক সমিতি ভবনে।
এবার সভাপতি পদে লড়াই করেছিল ২জন। ১। মোঃ ওয়ায়েজ উদ্দীন ( প্রধান শিক্ষক), বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয়, ২। মোঃ আব্দুর রহিম ( প্রধান শিক্ষক), নাটিমা মাধ্যমিক বিদ্যালয়। অপরদিকে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১। মোঃ আব্দুল হালিম, সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়, ২। মোঃ মাহমুদুর রহমান ফুটান, কে,বি,এস মাধ্যমিক বিদ্যালয়।
সভাপতি পদে ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ ওয়ায়েজ উদ্দীন ( প্রধান শিক্ষক), বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয়, প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রহিম ( প্রধান শিক্ষক), নাটিমা মাধ্যমিক বিদ্যালয় পেয়েছেন ২৭৫ ভোট। অপরদিকে সাধারন সম্পাদক পদে ৩৫৩ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ আব্দুল হালিম, সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়, আর প্রতিদ্বন্দ্বী মোঃ মাহমুদুর রহমান ফুটান, কে,বি,এস মাধ্যমিক বিদ্যালয় ২৩৭ ভোট পেয়ে পরাজিত হন।