স্টাফ রির্পোটার।।
ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাকোসপোতা বাজার সমিতির উদ্যোগে নানা ২৭শে জুলাই শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হল সেই ঐতিহাসিক ফুটবল খেলা।
উক্ত ফুটবল খেলায় বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আমিনুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ জনাব মোঃ নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর থানা অফিসার ইনচার্জ নস্কর জাহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নেপা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম মৃধা, ৭ নং কাজীরবেড় ইউপি চেয়ারম্যান জনাব বি এম সেলিম রেজা, ৮নং বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলার সাবেক যুবলীগ সভাপতি আতিয়ার রহমান আজা, নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী ফরাজী, এম জি গ্রুপের পরিচালক ও ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ মুকুল গাজি,নেপা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী মৃধা।
এ সময় প্রধান অতিথির মাধ্যমে বিজয় খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় ও নেতা ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে প্রতিবন্ধীকে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়।