মহেশপুর প্রেসক্লাবের আয়োজনে সিমিত পরিসরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ
শুক্রবার, ৭ মে, ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন
মহেশপুর প্রেসক্লাবের আয়োজনে সিমিত পরিসরে ইফতার মাহফিল

ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবে ০৬ মে বৃহস্পতিবার সিমিত পরিসরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সেলিমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী, সাংবাদিক কল্যান সমিতির সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারন সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন, মহেশপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সভাপতি আনোয়ারুল মোমিন ব্যালট, সাংবাদিক রমজান আলী, হাসান আলী, আব্দুর রহিম, শামীম খাঁন, প্রভাষক আলগীর হোসেন, আশরাফুল আলম, শাহিন সুলতান, মহেশপুর প্রেসক্লাবের সাবেক কোষাধক্ষ্য রাজেদুল ইসলাম রাজা প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ