মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর কৃতিত্ব

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩০ জুলাই, ২০১৮, ১০:২৪ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর পাইলট মডেল  মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আরিফ রায়হান মাহি খুলনা বিভাগে স্কুল পর্যায়ে ১ম, সারাদেশে ৩য় এবং স্কুল ও কলেজ মিলিয়ে সারাদেশে ৮ম স্থান অধিকার করেছে।
সারা বাংলাদেশে এক সাথে ৭ টি বিভাগে অনুষ্ঠিত অনলাইন ভিত্তিক (স্কুল ও কলেজ) প্রগ্রামিং প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের কুয়েটে অংশ গ্রহণ করে মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র আরিফ রায়হান মাহি খুলনা বিভাগে স্কুল পর্যায়ে ১ম, সারাদেশে ৩য় এবং স্কুল ও কলেজ মিলিয়ে সারাদেশে ৮ম স্থান অধিকার করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়া মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রোগ্রামিং এ বিশাল সাফল্য অর্জন করেছে। গত ৩ জুন ‘২০১৮ খ্রিঃ তারিখে  শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে ১৮০ টি প্রতিষ্ঠানের অংশগ্রহনে ICT মন্ত্রনালয়ের সরাসরি তত্ত্বাবধানে একযোগে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা (অনলাইন ভিত্তিক) এ সারা বাংলাদেশে বিজয়ী ৮০ জনের মধ্যে মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে  ২য়, ৪র্থ ও ৯ম স্থান অধিকার করেছে যথাক্রমে আরিফ রায়হান মাহি, রাতুল হাসান রাব্বি ও নাফিজ শাহারিয়ার সান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জহুরুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ বিজয়ীদেরকে ফুলের শুভেচ্ছা জানান। প্রধান শিক্ষক সাহেব তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ