মহেশপুর থেকে সাদা পোষাকে উঠিয়ে নেওয়া লিটন জঙ্গী সদস্য ! 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮, ১১:০৩ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রাম থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া লিটন ওরফে রতন (৩২) জেএমবির সদস্য বলে র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লিটন একই গ্রামের বিশারত আলীর ছেলে।
গতকাল ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার রাত ১২টার দিকে লিটন যখন তার দোকান বন্ধ করতে যাচ্ছিলেন, তখন দুইটি সাদা মাইক্রোবাস সেখানে উপস্থিত হয়। এরপর তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে লিটনের স্বজনরা পুলিশ, ডিবি ও র‌্যাবের কাছে খোজ নিয়ে পায়নি। লিটনের স্ত্রী শরীফা খাতুন জানান, তার স্বামী কোন ঝামেলায় থাকেন না। চাষ কাজ করেন ও বাড়িতে ছোট্র একটি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি তার স্বামীর অক্ষত উদ্ধার চান। মহেশপুরের স্বরুপ ইউনিয়নের ওয়ার্ড মেম্বর মোমিনুর রহমান জানান, রাতে কে বা করা লিটনকে তুলে নিয়ে গেছে। বহু স্থানে খোজ করেও তাকে পায়নি। স্বরুপ ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তিনি এমন খবর শুনেছেন। ঝিনাইদহ ডিবির ওসি জাহাঙ্গীর হোসেন জানান, তাদের কোন টিম ঘটনার দিন মহেশপুরে যায়নি। ফলে তাদের কাছে এই নামে কেও নেই। বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি লস্কার জায়েদুল হক জানান, আমরাও এমন খবর পেয়েছি। সরকারের কোন না কোন বিভাগ তো নিয়েছেই। তিনি বলেন, যাচাই বাছাই করে দেখা হচ্ছে কারা নিয়েছে। তুলে নেওয়ার বিষয়ে তারা জিডি করতে আসেনি বলেও ওসি জানান।
এদিকে আজ ১০ আগস্ট ২০১৮ শুক্রবার রাতে র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লিটন জঙ্গী মামলার আসামী ও জেএমবির সদস্য। র‌্যাব আরো জানায়  সে উগ্র জঙ্গীবাদী মতাদর্শে বিশ্বাসী হয়ে দীর্ঘদিন যাবৎ নানা স্থানে আত্মগোপনে থেকে শারীরিক, মানসিক, সামরিক তথা অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ