শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে।“বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করবে। বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন কালে জনাব মোঃ নবী নেওয়াজ এম,পি বলেন, “আজকের দিনে এখানে আসতে পেরে খুশি। সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন হোক, উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হোক। কারণ অসাম্প্রদায়িক চেতনা নিয়েই এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ সেই আদর্শ নিয়েই এগিয়ে যাচ্ছে। মোঃ নবী নেওয়াজ এম,পি দুর্গা উৎসবের সাফল্য কামনা করে বলেন।
“এখানে আমরা সবাই যার যার ধর্ম পালন করব। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। “প্রত্যেকটা উৎসবে সবাই ভাইবোনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব উদযাপন করে যাব।”
প্রতি বছর দেশে পূঁজা মণ্ডপ বেড়ে যাওয়ার কথা জানিয়ে জনাব নবীনেওয়াজ এম,পি বলেন, “প্রতি বছর পূজার সংখ্যা বাড়ছে। ৩২ হাজার বেশি মণ্ডপে পুঁজা হচ্ছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের চিত্র তুলে ধরে মোঃ নবী নেওয়াজ এম,পি বলেন। “বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত হানতে দেখেছি আমি। ”তিনি বলেন, বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। “আমরা বাঙালি। আমরা বাঙালি হিসাবে এই দেশ স্বাধীন করেছি। আমরা চেষ্টা করেছি; আমাদের সকল ধর্মের মানুষের সমস্যার সমাধান করতে। সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া এবং নৌকা মার্কায় ভোট দেবার জন্য আহ্বান জানান।
পুঁজা মন্ডপ পরিদর্শনকালে অসংখ্য নেতা কর্মি তার সফর সঙ্গী ছিলেন।