মহেশপুরে ৫ বতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮, ১০:২৬ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

ঝিনাইদহের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ও জেলা পুলিশ যৌথ  অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সীডিলসহ আশাদুল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে যে ১৫ অক্টোবর সোমবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে মাদকবিরোধী বিশেষ অভিযানের ৬ষ্ঠ দিনে খালিশপুর ৫৮ বর্ডার গার্ড, জেলা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ এর সমন্বয়ে টাস্কফোর্স এর এক মাদক বিরোধী অভিযানে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গুড়দা গ্রাম থেকে মৃত বাবর আলী মন্ডলের ছেলে আশাদুল ইসলাম (৪০) কে ৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করে।

পরে তার নামে মহেশপুর থানায় মামলা দিয়ে জেল হাজতে পাঠান হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ