মহেশপুরে ৫ম শ্রণি পড়ুয়া ছেলে নিখোঁজ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৯ আগস্ট, ২০১৮, ৪:৪৮ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামের রিজাউল ইসলাম (১৫) নামের ব্রেন সমস্য এক বুদ্ধি প্রতিবন্ধি শ্যামকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র গত ৭ দিন ধরে নিখোঁজ থাকায় পরিবারের পক্ষ থেকে মহেশপুর থানায় সাধারন ডায়রী করা হয়েছে। রিজাউল ঐ গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পরিবার সুত্রে জানা গেছে বুদ্ধি প্রতিবন্ধি রিজাউল গত ১৩ ই আগষ্ট দুপুর ১২ টার দিকে খয়েরী রংয়ের স্কুল ড্রেস ও ফুল প্যান্ট পরে বাড়ী থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয় স্বজনের বাড়ী সহ অনেক খোঁজা খুঁজি করেও আজ পর্যন্ত তাকে কোথাও পাওয়া যায়নি। তিনারা আরো জানান তার গায়ের রং ফর্সা উচ্চতা ৪ ফুট, সে শ্যামকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ শ্রেনীতে পড়াশোনা করে। অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে রিজাউলের পিতা শফিকুল গতকাল ১৮ আগষ্ট মহেশপুর থানায় একটি সাধারন ডায়রী করেছে। যার নং- ৮৫৬। কোন স্বহৃদবান ব্যাক্তি ছেলেটিকে সন্ধান পেলে ০১৬৩৮৯৭৭৩৮১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে তাদের পরিবার।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ