শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ মঙ্গলবার (১৫ জানুয়ারী) রাতে সীমান্তবর্তী যাদবপুর এলাকা থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রুবেল হোসেনকে (৩০) কে আটক করে।
থানা সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস,আই শাহীন আলম ও এ এস আই সিরাজুল ইসলাম সীমান্তবর্তী যাদবপুর এলাকার মাঠে অভিযান চালিয়ে সেখান থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ যাদবপুরের কৃষ্ণপুর গ্রামের হায়দার আলীর ছেলে ফেনসিডিল ব্যবসায়ী রুবেল হোসেনকে আটক করে।
মহেশপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) রাশেদুল আলম জানান, যাহারা মাদক ব্যবসার সাথে জড়িত আমি কাউকেই রেহায় দেব না। এখন থেকে প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।
ফেনসিডিলসহ আটক ব্যবসায়ী রুবেল হোসেনকে গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.