মহেশপুরে ১২ ইউনিয়নে নৌকার মনোনয়ন, নতুন মুখ ৪

স্টাফ রিপোর্টার
শনিবার, ৯ অক্টোবর, ২০২১, ৯:৫১ অপরাহ্ন

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে দলীয় প্রার্থী চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব‌্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী  মহেশপুরে বারটি  ইউনিয়নে যারা মনোনয়ন পেলেন, ১/এস,বি, কে ইউনিয়নে শামীমা খাতুন ,, ২ /ফতেপুর  ইউনিয়নে সিরাজ উদ্দিন  ,৩/ পান্তাপাড়া ইউনিয়নে ইসমাইল হোসেন  , ৪ / স্বরুপপুর  ইউনিয়নে মিজান উদ্দিন  ৫/ শ্যামকুড় ইউনিয়নে আমানুল্লাহ  , ৬/ নেপা ইউনিয়নে  সামছুল ইসলাম ৭ / কাজীরবেড় ইউনিয়নে-সেলিম রেজা, ৮/ বাঁশবাড়িয়া  ইউনিয়নে—নওশের মল্লিক -, ৯/ যাদবপুর  ইউনিয়নে সালাউদ্দিন, ১০/ নাটিমা ইউনিয়নে কাশেম মাস্টার, ১১/ মান্দারবাড়িয়া ইউনিয়নে- আমিনুর রহমান  এবং ১২/আজমপুর ইউনিয়নে মোঃ শাহজাহান।

মহেশপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা  সৈয়দ  আল ইমরান  জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোটগ্রহণ ১১ নভেম্বর। সারাদেশে এ দফায় ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ