মহেশপুরে সীমান্তে ৫ জন আটক

এম এ কবীর, ঝিনাইদহ
বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ১০:০৫ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৩ জন নারী ও দুই শিশুকে আটক করেছে ৫৮ বিজিবি।

বৃহস্পতিবার সকালে খোসালপুর বিওপি এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার লাউতাড়া গ্রামের হাজু শীলের স্ত্রী ফুলমতি শীল (৬৫), একই গ্রামের সুরঞ্জন শীলের স্ত্রী মিতা শীল (৩২), তার ছেলে জয় শীল (৯), খুলনা জেলার ডুমুরিয়া থানার পূর্ব ঝিলের ডাঙ্গা গ্রামের দেবাশীষ মন্ডলের স্ত্রী বনানী মন্ডল (২৭) ও  তার ছেলে দেব মন্ডল (৮)।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, অবৈধপথে ভারত থেকে বাংলাদেশ প্রবেশের সময় ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ