শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
৯ অক্টোবর বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাশ্বতী শীল এর সভাপতিত্বে মহেশপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মেহেরুননেছা।
আরও উপস্থিত ছিলেন, মহেশপুর রিপোটার্স ইউনিট ও টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জিয়াউর রহমান জিয়া, মহেশপুর সাংবাদিক কল্যাণ সংস্থা ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সারোয়ার হোসেন, উপজেলা মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক ও রিপোর্টার ইউনিটের সাধারন সম্পাদক শহিদুল ইসলামসহ মহেশপুরের সকল সংগঠনের কর্মরত সাংবাদিক বৃন্দ। সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশনের পরামর্শ দেন। আপনাদের দ্বারা যেন সাধারন মানুষ কোন হয়রানির শিকার না হয়।
You must be logged in to post a comment.