ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরোন্দপুর গ্রামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
এবিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারী একই এলাকার মৃত সিরাজ বেপারীর ছেলে আবুল হোসেনের নামে মহেশপুর থানায় মামলা করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত এক মাস আগে ওই স্কুলছাত্রী বাড়ির দক্ষিণ পাশে ধানের পাতা আনতে গেলে ঐ লম্পট একটি ভুট্টা ক্ষেতের ভিতর নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পুনরায় গত ৩/৪ দিন আগে দুপুরের সময় স্কুলছাত্রীটিকে বাড়ির পার্শ্ববর্তী আম বাগানের মধ্যে একা পেয়ে তাকে জাপটে ধরে তার শ্লীলতাহানি করে ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চেঁচামেচি করে কোন রকমে তার হাত থেকে রক্ষা পেয়ে বাড়িতে এসে বিষয়টি পরিবারকে খুলে বলে। আসামির ভয়ে শিশুকন্যাটি বাড়ি থেকে বের হতে পারছে না বলে অভিযোগ করেন তার পরিবার।
এলাকাবাসী জানায় এর আগেও লম্পট আবুলের অনেক নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেছে স্থানীয়ভাবে ও নিজে প্রভাবশালী হওয়ায় পার পেয়ে গেছেন। এ বিষয়ে স্কুলছাত্রীর ছোট চাচা জানান আসামিদের পক্ষ থেকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমরা এখন আসামিদের ভয় আতঙ্কে জীবন-যাপন করছি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি শুনেছি আইনের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছি।
মামলার তদন্তকারী অফিসার চায়না খাতুন জানান, গত দুইদিন আগে আমরা অভিযোগটি পেয়েছি তদন্ত চলছে এবং আসামি ধরার জন্য সকল প্রকার চেষ্টা অব্যাহত আছে।
You must be logged in to post a comment.