শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
৮ ফেব্রুয়ারী শুক্রবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫টি লাইন্সেস বিহীন ইট ভাটায় ১৬ লাখ টাকা জরিমিনা করেছে ভ্রাম্যমান আদালত।
ঝিনাইদহ জেলা প্রশাসকের নির্দেশনায় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্টেট আবু সালেহ মোঃ হাসনাত এর নির্দেশে ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে মহেশপুর উপজেলার নেপা, পাতিবিলা, মুন্ডমালা ও কাজিরবেড় এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বাহার বিক্স, মাসুম বিক্স, সোহাগ বিক্স, রুমা বিক্স ও ভাই ভাই বিক্স অবৈধ ভাবে কাঠ পোড়ানোর অপরাধে এবং জেলা প্রশাসকের অনুমতি ছাড়া লাইন্সেস বিহীন ইট ভাটা চালানোর দায়ে ভ্রাম্যমান আদালত ১৬ লাখ টাকা জরিমানা করেন। সেই সাথে ভবিষ্যৎ ব্যারেল চিমনি চালাবে না এই মর্মে ভাটা মালিকদের সতর্ক করা হয়।
You must be logged in to post a comment.