এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন যুবলীগ নেতা পলাশের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রী ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার নাটিমা গ্রামের এক প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননীকে ঘরে ঢুকে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে একই গ্রামের যুবলীগ নেতা অমেদুল ইসলামের ছেলে পলাশ (৩০) জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
মামলার বিবরণী থেকে জানা গেছে, সে কৌশলে দরজা আটকিয়ে চেঁচামেচি করলে স্থানীয় জহুরুল মেম্বারের নেতৃত্বে লোকজন তাকে আটক করে পুলিশে সোপার্দ করে।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) আমান জানায়, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং-৪৩ তারিখ-২৮/১০/১৮ইং।
আসামিকে জেল-হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, এর আগেও পলাশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে মামলা হয়েছে।
You must be logged in to post a comment.