মহেশপুরে যুবলীগের তোরণ ভাংচুরের প্রতিবাদে সমাবেশ ও মিছিল

আশরাফুল আলম, স্টাফ রিপোর্টার।।
বুধবার, ১৯ মে, ২০২১, ৮:০৫ অপরাহ্ন

 

ঝিনাইদহের মহেশপুর আওয়ামীযুবলীগের ঈদ শুভেচ্ছা তোরণ ভাংচুরের প্রতিবাদে সমাবেশ ও মিছিল হয়েছে।
বুধবার বিকালে উপজেলা খালিশপুর বাজারে উপজেলা আওয়ামীযুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহামুদ জন, যুগ্ম আহবায়ক রাশেদুর রহমান রাসেল, রাজু আহম্মেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইয়াকুব আলী, এসবিকে যুবলীগের আহবায়ক আব্দুল জলিল বিশু, যুগ্ম আহবায়ক আব্দুস শহিদ প্রমুখ। বক্তারা আওয়ামীযুবলীগের ঈদ শুভেচ্ছা তোরণ ভাংচুরকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শান্তির দাবি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ