শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
১৯ অক্টোবর শনিবার দিবাগত রাত ১১ টার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামের আলী আক্কাস এর এক মাত্র পুত্র আমিরুল ইসলাম (৩৩) মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন।
মা অসুস্থ্য, কোটচাঁদপুর থেকে মাকে দেখতে যাচ্ছিলো গ্রামে। মায়ের অসুস্থ্য হলে কোন ছেলের মাথায় কাজ করে না। ঠিক তেমনটি ঘটেছে আমিরুলের। রাতে মায়ের অসুস্থতার খবর শুনে ছুটে যাচ্ছিল গ্রামে মাকে দেখতে। ডিসকোভারী ১৩৫ সিসি মোটরসাইকেলে একা গ্রামে যাওয়ার পথে মেইন আলমপুর স্কুলের পাশে নিয়ন্ত্রন হারিয়ে বাবলা গাছের সাথে স্বজোরে আঘাত লাগে। ঘটনাস্থলে সমোটরসাইকেল পড়ে থাকা দেখে এক পথচারী ।

মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে একাকার হয়ে পড়ে আছে। তার একটু দুরে আহত অবস্থায় আমিরুলকে পড়ে থাকতে দেখে। লোকটি তার পরিচিত হওয়ায় আমিরুলের বাড়ি ফোন করে বাড়ি থেকে ভ্যান নিয়ে আসে তার বাবা, প্রতিবেশি। তাৎক্ষনিক তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তারা যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে যাওয়ার পথে গাবতলী নামক স্থানে গেলে তার মৃত্যু হয়। মৃত্যুকালে সে স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
You must be logged in to post a comment.