শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
আজ ২৭/৭/২০১৮ ইং তারিখে, সকাল ১০ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মসজিদ, মন্দির উন্নয়নের চেক বিতরণ করলেন মহেশপুর -কোটচাঁদপুরের গণমানুষের প্রিয় নেতা জনাব মোঃ নবী নেওয়াজ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৮৩ ঝিনাইদহ-৩।
উক্ত চেক বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর আ’লীগ সাধারন সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলা যুবলীগ আহবায়ক কাজী আতিয়ার রহমান, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী মাষ্টার, পৌর যুবলীগ আহবায়ক সেলিম রেজা, যুগ্ন আহবায়ক মোল্লা আলমগীর, উপজেলা যুবলীগ সদস্য জাকির হোসেন, আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আকিদুর রহমান, বাঁশবাড়ীয়া আ’লীগ সভাপতি হাজী নওশের আলী মল্লিক প্রমূখ।
এসময় উপজেলার ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।