মহেশপুরে মটরভ্যান তল্লাশী করে ৯শ’ ৬০গ্রাম গাঁজা উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ৩:৫০ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

শুক্রবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর বটতলায় মোটর ভ্যান তল্লাশি করে ৯ শ’ ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ।

অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই কামাল হোসেন ও এ এস আই রবিউল ইসলাম মোটর ভ্যানে তল্লাশি করে ৯ শ’ ৬০ গ্রাম গাঁজা উদ্ধার ও ভ্যান গাড়িটি আটক করে । এসময় ভ্যান মালিক চৌগাছা থানার খলিল হোসেনের পুত্র ফারুক হোসেন (৩২) পালিয়ে যায়। এব্যাপারে মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ